শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মাসিক সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক রিপামনি দেবী।

সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ, বীর মুক্তিযোদ্ধা, বিজিবি প্রতিনিধি, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সাধারণ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের উন্নয়ন , সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। অপরদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সামাজিক সমস্যা এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।

সকলের অংশগ্রহণে আগামী দিনে অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের করনীয় সম্পর্কে গুরুত্বারোপ করা হয়। মাদক,জুয়া,ক্যাসিনো নিয়ন্ত্রণ, অটোবাইক ও অটোভ্যানের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ, বাজারে রোগাক্রান্ত পশু জবাই রোধ করণ, উপজেলার প্রাক্তন হাসপাতাল ও কৃষি অফিসের সরকারি স্থাপনাসহ জমি দখলের চেষ্টা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক জনবল সংকট নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং কিছু কিছু অপরাধের বিষয়ে তাৎক্ষনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ওসি মোঃ মতিয়ার রহমান সকল অপরাধ প্রতিহত করতে জনপ্রতিনিধিসহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেন। সভার সভাপতি ইউএনও রিপামনি দেবী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ জনগণকে আরো বেশী সক্রিয় ভুমিকা রাখতে হবে। সকল প্রকার অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ নিতে হবে। সম্মিলিতভাবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit