শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : দীর্ঘ ১৭ বছরের ত্যাগ, তিতীক্ষা, লাঞ্ছনা-বঞ্চনা, মামলা ও হামলার পর দলীয় নেতাকর্মীদের মূল্যায়নের অংশ হিসেবে দায়িত্ব পাওয়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে একটি মডেল জেলা পরিষদে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন দায়িত্বভার গ্রহণের প্রাক্কালে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দীপন তালুকদার দীপু বলেন, “আমরা মনে করি রাঙামাটি পার্বত্য জেলা একটি অত্যন্ত উপযোগী জেলা। আপনাদের সহযোগিতা, বিএনপির নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে একটি মডেল জেলা পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের কল্যাণে আমরা কাজ করতে চাই।”

তিনি বলেন, দীর্ঘদিনের নানা প্রতিকূলতা ও সংকট পেরিয়ে এখন জনগণের জন্য কাজ করার সুযোগ এসেছে। পরিষদের সব সদস্যকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের কার্যক্রম পরিচালনা করা হবে। রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলসহ জেলার প্রতিটি প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুরের পর ঢাকা থেকে রাঙামাটির প্রবেশমুখ তবলছড়ি এলাকায় পৌঁছান নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যরা। এ সময় রাঙামাটির বিভিন্ন উপজেলা ও প্রান্ত থেকে আসা হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও পুষ্পমাল্য নিয়ে তাদের বরণ করে নেন। রাস্তার দুই পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন এবং ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে নবগঠিত পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের রাঙামাটি শহরে স্বাগত জানানো হয়।

পরে চেয়ারম্যান ও সদস্যরা শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে যান। সেখানে নবগঠিত পরিষদের সদস্যদের নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নতুন সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।

দলীয় কার্যালয়ে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, “দীর্ঘ ১৭ বছরের ত্যাগ-তিতীক্ষা, লাঞ্ছনা-বঞ্চনা, মামলা-হামলার পর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তৃণমূল পর্যায়ে বিভিন্নভাবে নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের পদায়নের মাধ্যমে মূল্যায়ন করেছে। এই দায়িত্বের প্রতিদান হিসেবে দলের ভাবমূর্তি রক্ষা ও উজ্জ্বল করার পাশাপাশি মানুষের কল্যাণে প্রয়োজনীয় সব কর্মকাণ্ড করার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “আমি সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। রাঙামাটির প্রতিটি প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেব এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখব।”জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দীপন তালুকদার দীপু। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি ও প্রতিমন্ত্রী মীর হেলালের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

তাদের পরামর্শ ও নির্দেশনা অনুসরণ করে পার্বত্য চট্টগ্রাম তথা রাঙামাটি জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান। এ সময় জেলা পরিষদের সদস্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit