রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজ শুক্রবার সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির চেয়ারপারসন। বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে তিনি সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন।

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বলেন,  বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা অংশ নেবার সম্মতি জানিয়েছেন। দলীয় চেয়ারপারসন তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী এ অনুষ্ঠানে অংশ নেবেন।

গত বছর বেগম খালেদা জিয়া প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এর আগে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে খালেদা জিয়া শেষবারের মতো জনসমক্ষে হাজির হয়েছিলেন।

এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২৫,/সকাল ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit