শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৯৩ Time View

ডেস্কনিউজঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরে সহিদুল ইসলাম নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) বিকেলে ত্রিমোহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বিএনপি নেতা সহিদুল ইসলাম বেলগাছা ইউনিয়নে বিএনপির যুগ্ম আহ্বায়ক।

জানা গেছ, বিকেলে ত্রিমোহনী বাজার এলাকায় সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি আ. হামিদের গদি ঘরের সামন দিয়ে বেলগাছা ইউনিয়নে বিএনপির যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম যাওয়ার সময় ওঁৎপেতে থাকা সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি আ. হামিদের ভাগিনা ও মুকুল মিয়ার ছেলে রকিসহ (২৭) কয়েকজন যুবক সহিদুলকে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি আ. হামিদের নেতৃত্বে রকিসহ কয়েকজন এলাকায় দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা ও চাঁদাবাজি করে আসছিল। কয়েকদিন আগে কালির হাট বাজারের ব্যবসায়ী মনো মিয়ার কাছে চাঁদা দাবি করে রকিসহ কয়েকজন। ব্যবসায়ী মনো মিয়া বিষয়টি সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলগাছ ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ মাহবুবার রহমানকে জানায়।

তিনি বিষয়টি প্রতিবাদ করলে আ. হামিদ গ্রুপ পূর্বপরিকল্পিতভাবে মাহবুবার রহমানের ওপর হামলা চালায়। এ সময় তার ছোট ভাই সহিদুল এগিয়ে আসলে তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। সহিদুল বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা হামলার ঘটনায় নিন্দা জানিয়ে রকিসহ দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সদর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/বিপুল/২০.০৬.২০২৬/রাত ১১.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit