শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

ওসমানীতে বোর্ডিং ব্রিজে ফ্লাইটের ধাক্কা, ৫ ঘণ্টা পর ছাড়ল বিমান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩৯২ Time View

ডেস্ক নিউজ : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১-এর ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লেগেছে। এতে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়। দুর্ঘটনার সাড়ে ৫ ঘণ্টা পর সিলেট থেকে ছেড়ে গেছে লন্ডনগামী বিজি-২০১ ফ্লাইটটি। বুধবার বিকাল ৪টা ১০ মিনিটের সময় বিকল্প উড়োজাহাজে করে ২৬২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়।

এর কিছুক্ষণ পরে দুর্ঘটনাকবলিত বিমানটিও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। লন্ডনগামী ফ্লাইট সিলেট ছাড়ার তথ্য জানিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুর্ঘটনার পর ঢাকা থেকে একটি উড়োজাহাজ এসে যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা করেছে। তিনি বলেন, দুর্ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও লন্ডনের ফ্লাইটটি দীর্ঘ হওয়ায় বিমানটিকে পর্যবেক্ষণ করা হবে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১-এর ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগার ঘটনা ঘটে। এতে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটির ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় নিরাপত্তার স্বার্থে বিমানটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বিজি-২০১ ফ্লাইটটি বাতিল করা হয়।

বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ এনে এবং দুপুর আড়াইটার দিকে যাত্রীদের সেই ফ্লাইটে লন্ডনে পাঠানোর কথা থাকলেও শেষ পর্যন্ত বিকাল ৪টা ১০ মিনিটে সিলেট ছেড়ে যায় ফ্লাইটটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit