মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

পদ্মাপাড়ে বুদবুদ নিয়ে এলাকায় চাঞ্চল্য

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩৩২ Time View

ডেস্ক নিউজ : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীর পাড়ে প্রায় অর্ধশত বুদবুদ দিয়ে গ্যাস বের হচ্ছে। এর মধ্যে বেশিরভাগ বুদবুদই পানির ভেতর। কিছু বুদবুদ রয়েছে নদীর পাড়ে। সেখানে দিয়াশলাই দিয়ে আগুন দিলে বালুতেই আগুন জ্বলছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

খবর পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদও। তিনি ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠান। দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নদীর পানি ও পাড়ের বালু থেকে প্রায় অর্ধশত স্থানে বুদবুদ উঠছে। এর মধ্যে বালুর বুদবুদগুলো থেকে গ্যাস বের হওয়ার শব্দও বের হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল আলিমের সঙ্গে কথা হয়। তিনি জানান, সম্প্রতি নদীর এই স্থানটিতেই নৌকাডুবে তিনজনের মৃত্যু হয়। লাশ উদ্ধারের জন্য সেদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছিল। তারা জানিয়েছিলেন, পানিতে নামতে গেলে তাদের কাছে মনে হচ্ছে যে ওপরের দিকেই চলে আসছেন। এখন তারা ধারণা করছেন সেটি গ্যাস ওঠার চাপ ছিল।

এলাকার আরেক বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে নদীর পানি কমে গেছে। মঙ্গলবার এলাকার লোকজন এই বুদবুদ খেয়াল করেন। তারপর থেকেই উৎসুক মানুষের ভিড় লেগে আছে। গভীর রাত পর্যন্ত লোকজন আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি দেখেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জমির উদ্দিন বলেন, এখানে অসংখ্য বুদবুদ বের হচ্ছে। এখন কোন গ্যাসের কারণে এটি হচ্ছে তা আমরা জানি না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তারা এসে দেখবেন।

গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহম্মেদ জানান, বুধবার সকালে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বিষয়টি তাকে জানানো হয়। এরপর তিনি ফায়ার সার্ভিসকে পাঠান। তারা এসে একটি রিপোর্ট দেবেন। গ্যাসের উপস্থিতি আছে কিনা তা জানতে পরীক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit