রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : অবশেষে বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী সিনেমায় প্রবেশ করলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার প্রথম তেলেগু সিনেমা ‘জাটধারা’-এর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এ সিনেমায় ‘ধনপিশাচিনী’ নামের এক ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ক্যারিয়ারে এই প্রথম অভিজ্ঞতা ভীষণই চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন সোনাক্ষী সিনহা।

সোনাক্ষী বলেন, ‘আমি এর আগে যেসব চরিত্রে অভিনয় করেছি, এটি তার মধ্যে সবচেয়ে ব্যতিক্রমধর্মী একটি চরিত্র। একজন অভিনেতার সফলতা হলো— নানা ধরনের চরিত্রে অভিনয় করা। কঠিন ভূমিকায় নিজেকে মেলে ধরা। এ সুযোগ পেয়ে আমি সত্যিই ভীষণ গ্রেটফুল বলে জানান অভিনেত্রী।

এ চরিত্র নিয়ে আকাশছোঁয়া প্রত্যাশার কথা জানিয়ে সোনাক্ষী বলেন, আমি আমার অভিনয় সত্তার আরও একটি নতুন দিক খুঁজে পাব। পর্দায় এমন একটি চরিত্রে আমাকে দেখে দর্শক কী প্রতিক্রিয়া দেন, সেটিই দেখার অপেক্ষায় আছি। 

এদিকে স্ত্রীর ক্যারিয়ারে নতুন সংযোজনে খুশি অভিনেতা জাহির ইকবালও। তিনি বলেন, অভিনেত্রী হিসেবে সোনাক্ষীর তুলনা নেই। সে দারুণ অভিনয় করে। এ সিনেমাতেও নিজের সেরাটা দিয়েছে বলে আমি মনে করি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit