বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ডোমারে পৌর বিএনপি’র গণ সংযোগ ও লিফলেট বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৯০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র রাজনৈতিক প্রেক্ষাপটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সারাদেশে প্রচার ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। তারই ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার পৌর শাখার উদ্যোগে পাড়ায় ও মহল্লায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণ সংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলীর নেতৃত্বে বুধবার (২৯ অক্টোবর) বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ডোমার পৌর এলাকার ডোমার সরকারী কলেজ গেট থেকে শুরু করে ১নং ওয়ার্ড কলেজপাড়া এলাকার প্রতিটি বাড়ীবাড়ী গিয়ে ডোমার ডিমলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

এ সময় পৌর বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম, সহ-সভাপতি তমিজ উদ্দিন সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনউর রশিদ বসুনিয়া সজিব, ছাত্রনেতা এসকে সোহেল, যুবনেতা মোমিনুর ইসলাম লিথুনসহ উক্ত কর্মসূচিতে বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। নীলফামারী-০১ ডোমার-ডিমলা নির্বচনী আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেত্রীবৃন্দ।

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit