সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালি ও আলোচনা সভা

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি : ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে রাঙামাটিতে নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং মোটরসাইকেল আরোহীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেনরাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, রাঙামাটি পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা এবং রাঙামাটি বিআরটিএ সহকারী পরিচালক মো. সালাহ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

আলোচনা সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং জেলা সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে শতাধিক মোটরসাইকেল আরোহীর মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়।

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit