মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ, র‍্যাব ও পিবিআইতে বড় রদবদল সাইকেলের আশায় মুরগী বিক্রি, স্বপ্ন পূরণ হবে কী ক্ষুদে শিক্ষার্থী তামিমের? ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহদী আমিন বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী

সৌম্যর সেঞ্চুরি মিস দেখে আফসোস হচ্ছে বুলবুলের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : সৌম্য সরকার আগের ম্যাচেও দলের সর্বোচ্চ রানটা করে দিয়েছিলেন। তবে চেনা সে ছন্দটার দেখা মিলছিল না যেন। সেই ছন্দের দেখা মিলল আজ। তবে দারুণ শুরুটাকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি তিনি। তার এই ইনিংস দেখে আফসোসে পুড়ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

রস্টন চেজের বলে ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক আর প্রথম স্লিপের মাঝ দিয়ে বেরিয়ে যায় বল, সৌম্যর ব্যাট থেকে আসে প্রথম রান। সেই যে শুরু, এরপর আর পেছন ফিরে তাকাননি সৌম্য। ৫ চার আর দুটো ছক্কা হাঁকিয়ে তিনি ৪৮ বল খেলেই পেয়ে যান ১৪তম ওয়ানডে ফিফটি।

প্রায় ২ বছর পর ওয়ানডে সেঞ্চুরির দেখাও পেয়ে যাবেন বলে মনে হচ্ছিল। সাইফ হাসানের সেঞ্চুরি মিসের পর খানিকটা খোলসে ঢুকে ঢুকে গিয়েছিলেন। ৬ বল থেকে একটি রানও নেননি।

শেষমেশ সে চাপটা সরাতে ছক্কা মারতে গিয়েছিলেন। আকিল হোসেইনের ঝুলিয়ে দেওয়া বলটা মারতে গিয়ে ক্যাচ দেন লং অনে। আকিম আগুস্তের হাতে ধরা পড়ে ৯১ রানে শেষ হয় সৌম্যর যাত্রা।

তার এই ইনিংস দেখে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগে ধন্যবাদ দিলেন নির্বাচকদের আর টিম ম্যানেজমেন্টকে। তিনি বলেন, ‘সৌম্য তো ট্যালেন্টেড ক্রিকেটার। তার ক্ষেত্রে আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই। সিলেকশন এমন একটা জিনিস যে একটা ম্যাচ খারাপ করলে পরে আমরা সাধারণত ড্রপ করে দিতাম। তবে এই কনসিস্টেন্সিটা সৌম্যর কনফিডেন্স পাওয়ার ব্যাপারে সাহায্য করেছে।’ 

তবে এমন শুরুটা সেঞ্চুরি তো বটেই, ১৫০ও হয়নি দেখে আফসোসে পুড়ছেন বুলবুল। তিনি বলেন, ‘আমরা সাধারণত আউট হই স্ট্রাগল করতে করতে, আউট হয়ে গেছে ৯১ রানে, তবে সৌম্যর ক্যালিবারে এটা ১৫০ হতে পারত। সৌম্য খুব ভালো শুরু করেছিল।’

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৫,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit