শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘মেসিকে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির সঙ্গে নতুন করে চুক্তি করতে রাজি হয়েছেন লিওনেল মেসি। চুক্তি অনুযায়ী ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত মেসি ক্লাবটির সঙ্গে থাকবেন। আজ এক বিবৃতিতে ইন্টার মায়ামি এ খবর দিয়েছে।

ইন্টার মায়ামির অফিশিয়াল এক্স ফিডে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে মায়ামির নির্মাণাধীন স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসে মেসিকে চুক্তিতে সই করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা ‘হি ইজ হোম’।

ক্লাবের এক বিবৃতিতে ৩৮ বছর বয়সী মেসি বলেছেন, ‘এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পের সঙ্গে কাজ করে যেতে পেরে আমি সত্যিই খুশি। এই মায়ামি ফ্রিডক পার্ক স্টেডিয়ামে খেলতে পারার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।’ 

আর্জেন্টাইন এই তারকা আরও বলেছেন, ‘মায়ামিতে আসার পর থেকে আমি খুব খুশি, তাই এখানে চালিয়ে যেতে পেরে আমি সত্যিই আনন্দিত।’

ইন্টার মায়ামির সহমালিক ও সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম বলেছেন, ‘মেসি এখনো আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ এবং এখনো জিততে চান। মালিক হিসাবে এমন একজন খেলোয়াড়কে পাওয়া আমাদের জন্য খুব সৌভাগ্যের, যিনি খেলাটিকে এত ভালোবাসেন এবং যিনি এই দেশে খেলার জন্য এত কিছু করেছেন এবং তরুণ প্রতিভার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।’

২০২৩ সালের জুলাইয়ে পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। বর্তমান চুক্তি ২০২৫ এমএলএস মৌসুমের মাধ্যমে শেষ হতে চলেছে। এখন নতুন চুক্তির মাধ্যমে আরেকটি বিষয়ও অনেকটা নিশ্চিত, ২০২৬ বিশ্বকাপে খেলতে চলেছেন মেসি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৫,/রাত ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit