বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

সংসারে না ফেরায় স্ত্রী-সন্তানসহ ৬ জনের গায়ে আগুন দেন স্বামী 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪৬০ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি  : নরসিংদীতে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী, সন্তান ও আত্মীয়দের ওপর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে। পারিবারিক বিরোধের জেরে নিজের স্ত্রী ও সন্তানসহ ছয়জনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন গৃহবধূ রিনা বেগম (৩৮), তার তিন সন্তান জিহাদ (২২), ফরহাদ (১৪), তাওহিদ (৬), রিনার ছোট বোন সালমা বেগম (৩৫) ও সালমার ছেলে আরফাত (১৪)। গুরুতর আহত তিনজনকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের বাসিন্দা ফরিদ মিয়া বর্তমানে শিবপুর উপজেলার ইটাখোলায় বসবাস করতেন। তিনি মাদকাসক্ত ও এলাকায় চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত। সংসারে ভরণ-পোষণের দায়িত্ব না নেওয়ায় স্ত্রী রিনা সন্তানদের নিয়ে বাবার বাড়ি ঘোড়াদিয়ায় আশ্রয় নেন এবং স্থানীয় অনুষ্ঠানে বাবুর্চির সহকারী হিসেবে কাজ শুরু করেন।

সম্প্রতি ফরিদ মিয়া তাকে আবার সংসারে ফেরার জন্য চাপ ও হুমকি দিচ্ছিলেন। বুধবার গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকার সময় তিনি ঘরে ঢুকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। তাদের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে ফরিদ পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির জানান, ঢাকায় পাঠানো তিনজনের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে, বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৫,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit