শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী? ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে… মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : মাসুদ পেজেশকিয়ান ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড ইয়েনকে সরিয়ে কি এশিয়ার সেরা মুদ্রা হবে চীনের ইউয়ান? এক শতাব্দী পর টেস্ট বোলারদের বিরল এক ক্লাবে রবিনসন নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’

আশুলিয়ায় ধানের শীষ মার্কার বিশাল গণসংযোগ 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৫ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন ইউনিয়ন বিএনপি, কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

শুক্রবার সকালে আশুলিয়ার গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে থেকে এই গণসংযোগ করেন তারা। গণসংযোগটি আয়নাল মার্কেট ও শের-আলী মার্কেট এলাকা প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়। এসময় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে সর্বস্তরের মাঝে লিফলেটও বিলি করেন তারা।

থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, সিনিয়র সহ- সভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা মোকলেছুর রহমান খান ইলিয়াস শাহী’র অংশগ্রহণে গণসংযোগের আয়োজন করেন থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী।

এছাড়া এতে আরও অংশগ্রহণ করেন, থানা ছাত্র দলের সভাপতি সানোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন হাবীব, থানা শ্রমিক দলের মোকলেছুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন, ধামসোনা ইউনিয়ন যুবদলের নূরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের আনোয়ার হোসাইন, ইমরান হোসাইন মুন্সী, জাহিদুল ইসলাম ও আশিকুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা।  

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit