শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু ‘ট্রাম্প’ আটোয়ারীতে পুলিশের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু আটক হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান ধলেশ্বরী নদীতে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ভারত থেকে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী মুম্বাই থেকে ফিরেই রাহুলের বাড়িতে জিৎ ‘দেশু ৭’ সিনেমায় থাকছেন অনির্বাণ, এবার দেবের পরিচালনায় শুভশ্রী

একুশের প্রথম প্রহরে ‘স্বতন্ত্র এমপিকে’ ফুল দিতে বাধা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এমএ হান্নানকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাধা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসন ও সংসদ সদস্যের আগেই তারা শহীদ মিনারে ফুল দেয়। এ সময় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় এবং দুগ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।  

পরিস্থিতি শান্ত হলে উপজেলা প্রশাসন ও স্বতন্ত্র এমপি এম এ হান্নান পরবর্তীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। জানা গেছে, অমর একুশের প্রথম প্রহরে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ও বহিষ্কৃত সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক এম  এ হান্নানের শহীদ বেদিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার কথা ছিল। কিন্তু উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে সংসদ নির্বাচনে পরাজিত ধানের শীষের সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা গেটে এসে জড়ো হয় এবং তারা প্রশাসনের পর স্বতন্ত্র এমপির আগে ফুল দেবে বলে শ্লোগান দিতে থাকেন।  

এ ঘটনাকে কেন্দ্র করে দুগ্রুপের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা তৈরির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময়ে বেশ কয়েকটি ফুলের ডালা ভেঙ্গে যায় এবং শহীদ মিনারের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এর বেশ কিছুক্ষণ পর শ্রদ্ধাঞ্জলি শেষে নেতাকর্মীরা চলে গেলে উপজেলা প্রশাসন, স্বতন্ত্র এমপি এম এ হান্নানসহ অন্যোন্যরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

 

 

কিউএনবি/খোরশেদ/২১ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit