মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মালিবাগ ও মৌচাক এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফ্লাইওভারের ওপর থেকে এসব ককটেলের বিস্ফোরণ ঘটান হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ঘটে মৌচাক মোড়ে দেশ টেলিভিশন কার্যালয়ের সামনে। পরে মালিবাগ চৌধুরীপাড়ার পদ্মা সিনেমা হলের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। পরপর বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৮টার দিকে অল্প সময়ের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কাউকে গ্রেপ্তারের খবরও পাওয়া যায়নি। পুলিশও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। এদিকে রাজধানীতে কয়েক দিন ধরে ককটেল বিস্ফোরণের পাশাপাশি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটছে। এতে নগরজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণের পাশাপাশি টিএসসি এলাকায় ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।
এছাড়া ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ৬টা ৪০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি পাশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং শিল্পাঞ্চল থানার সাউথ ইউনিভার্সিটি সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় আহত বা হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি বলে জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit