মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

টেস্টে কোন দেশে কে সেরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের অভিজাত ফরম্যাট হলো টেস্ট। এই ফরম্যাটকেই ক্রিকেটের মানদন্ড হিসেবে বিবেচনা করা হয়। যদিও বর্তমানে টি-টেন এবং টি-টোয়েন্টি বেশি জনপ্রিয়। তার চেয়েও বেশি জনপ্রিয়তা পেয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। 

তবে ক্রিকেটের আদি ফরম্যাট হলো টেস্ট। এই ফরম্যাটকেই ক্রিকেটকেই মানদন্ড হিসেবে বিবেচনা করা হয়।ক্রিকেটের ‘আসল’ খ্যাত টেস্ট ম্যাচ খেলে কিছু ক্রিকেটার নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন শচীন রমেশ টেন্ডুলকার। 

ভারতীয় এই কিংবদন্তি ক্রিকেটার টেস্টে ৫১টি সেঞ্চুরি আর ৬৮টি ফিফটির সাহায্যে রেকর্ড সর্বোচ্চ ১৫ হাজার ৯২১ রান সংগ্রহ করে অবসর নিয়েছেন। টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের মালিক জো রুট। সাবেক এই অধিনায়ক এখনো খেলছেন। তিনি ইতোমধ্যে ৪১টি সেঞ্চুরি আর ৬৯টি ফিফটির সাহায্যে ১৪ হাজার ২৭৮ রান করেছেন।

টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রানের মালিক রিকি পন্টিং। তিনি ৪১টি সেঞ্চুরি আর ৫৮টি ফিফটির সাহায্যে ১৩ হাজার ৩৭৮ রান সংগ্রহ করেছেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক জ্যাক ক্যালিস। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার ৪৫টি সেঞ্চুরি আর ৫৮টি ফিফটির সাহায্যে ১৩ হাজার ২৮৯ রান সংগ্রহ করেছেন।

টেস্টে শ্রীলংকার হয়ে সবচেয়ে বেশি রান করে কিংবদন্তি হয়ে আছেন কুমার সাঙ্গাকারা। লংকান সাবেক এই অধিনায়ক ৩৮টি সেঞ্চুরি আর ৫২টি ফিফটির সাহায্যে ১২ হাজার ৪০০ রান সংঘ্রহ করেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা ৩৪টি সেঞ্চুরি আর ৪৮টি ফিফটির সাহায্যে ১১ হাজার ৯৫৩ রান সংগ্রহ করেন।

পাকিস্তানের হয়ে টেস্টে সর্বোচ্চ রান করেছেন সাবেক অধিনায়ক ইউনিস খান। তিনি ৩৪টি সেঞ্চুরি আর ৩৩টি ফিফটির সাহায্যে ১০ হাজার ৯৯ রান করেন। টেস্টে নিউজিল্যান্ডের হয়ে রেকর্ড সর্বোচ্চ রানের মালিক কেন উইলিয়ামস। তিনি ৩৩টি সেঞ্চুরি আর ৩৮টি ফিফটির সাহায্যে  ৯ হাজার ৫১৫ রান করেন। 

বাংলাদেশ দলের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহমি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ১৪টি সেঞ্চুরি আর ৩০টি ফিফটির সাহায্যে ৭ হাজার রান সংগ্রহ করেছেন। জিম্বাবুয়ের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান করেন অ্যান্ডি ফ্লাওয়ার। সাবেক এই তারকা ক্রিকেটার ১২টি সেঞ্চুরি আর ২৭টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৭৯৪ রান করেন। 

টেস্টের নবিন দল আফগানিস্তান। আফগান ক্রিকেটার হিসেবে টেস্টে সবচেয়ে বেশি রান করেছেন রহমত শাহ। তিনি ৫টি সেঞ্চুরি আর ৭টি ফিফটির সাহায্যে ১৩৭২ রান করেন।  আয়ারল্যান্ডের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক লরকান টাকার। তিনি ১ সেঞ্চুরি আর ৫ ফিফটিতে ৭৫৩ রান করেছেন।  

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit