বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন: প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার

রানীশংকৈল পিআইও’র বিরুদ্ধে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ Time View
রানীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন মহল ও ছিন্নমূল মানুষেরা। আজ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি সকালে উপজেলার গেটের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন রানীশংকৈল উপজেলার পিআইও নুরুন্নবী ক্ষমতার অপব্যবহার এবং অফিসে আগত ব্যাক্তিদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন,অফিসে বসেই ধুমপান করেন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ না করে স্বচ্ছল ব্যক্তিদের মধ্যে বিতরন করেন এছাড়াও নিজের কোয়াটার শয়নকক্ষে তিনি কম্বল রেখে তার মনোনীত মানুষের কাছে কম্বল বিতরণ করেন ।

এদিকে অসহায় ছিন্নমূল মানুষেরা কম্বল ( শীতবস্ত্র) না পেয়ে তার কাছে বারবার দ্বারস্থ হয়েও কম্বল না পেয়ে এই মানববন্ধনে অংশ নেন। এসময় মানববন্ধনে অংশ নিয়ে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মোহনা টিভি প্রতিনিধি সাংবাদিক ফারুক আহম্মেদ বলেন , রানীশংকৈল উপজেলার পিআইও নুরুন্নবী নিজেকে হেডম দাবী করে, সাধারণ মানুষকে তিনি কিছু মনে করেন না,সকল মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণ করে অফিসে বসেই ধুমপান করে যা রীতিমতো সরকারি আইন লংঘন,আমরা এই পিআইও নুরুন্নবীর দ্রুত প্রত্যাহার চাই ।

একদিকে একই দাবী তুলে সাংবাদিক পেয়ার আলী বলেন এই পিআইও নুরুন্নবী ইউএনও কে তোয়াক্কা করে না , ইউএনওর কোন সুপারিশ তিনি শোনেন না ,নিজেকে হেডম দাবী করেন এবং কথায় কথায় বলেন আমি এমপি মন্ত্রীদের তোয়াক্কা করি না ইউএনও কে । এসময় শ্রমীকনেতা আব্দুর রহিম বলেন এই পিআইও নুরুন্নবী কাউকে তোয়াক্কা করে না সাধারণ মানুষ তার অফিসে গেলে তিনি গালিগালাজ করেন এই অসভ্য পিআইও কে দ্রুত প্রত্যাহার চাই। এসময় মানববন্ধনে কয়েক শত মানুষ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনের বিষয়ে পিআইও নুরুন্নবী’কে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এবিষয়ে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন আমি জেলায় মিটিং এ ছিলাম এসেই সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি আমি আমার উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করবো ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit