শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

মহান শহিদ দিবস উপলক্ষে নরসিংদীতে বইমেলার উদ্বোধন 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬০ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে নরসিংদীতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে নরসিংদী সরকারি কলেজ পর্যন্ত প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। প্রভাতফেরিতে অংশ নেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রভাতফেরি শেষে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে নরসিংদী পৌর পার্কে অমর একুশে বইমেলা ও সাহিত্যিক সম্মিলনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। বক্তারা ভাষা আন্দোলনের চেতনা ধরে রাখা এবং বইপাঠের মাধ্যমে ভাষা ও সংস্কৃতিচর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit