বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

উলিপুরে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে নেয়ার অভিযোগ

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১১ Time View

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে হিন্দু সম্প্রদায়ের এক পরিবারের ১শ ৩৫ শতক জমি জোর পূর্বক দখল করে নেয়ার অভিযোগ উঠেছে।  ঘটনাটি ঘটেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের ভারতপাড়া এলাকায়। এ ঘটনায় ওই ভূক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ করেছেন।  

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙা ভারতপাড়া এলাকার মোনমহন রায় (৬৫) ও তার পরিবারের লোকজন ক্রয় ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ১শ ৩৫ শতক জমি ভোগ দখল করে আসছিল। গত রোববার (২৫ জানুয়ার) সকালে প্রতিবেশি খাইজর আলী (৫৫) ও আবু কালাম (৪৫) গং-রা উক্ত ১শ ৩৫ শতক জমি জোর পূর্বক দখল করে সেখানে বোরো ধানের চারা রোপন করেন। ঘটনার পর জমির মালিক মোনমহন রায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন।  এদিকে ঘটনার এক সপ্তাহ পেড়িয়ে গেলেও অজ্ঞাত কারনে কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন।

সরেজমিন রোববার (১ ফেব্রুয়ারী) দুপুরে ওই এলাকায় গেলে ভূক্তভোগী মোনমহন রায় বলেন, দীর্ঘদিন থেকে আমাদের নামীয় জমি আমরা ভোগ দখল করে চাষাবাদ করে আসছি। কোন কারন ছাড়াই প্রতিবেশি খাইজর আলীরা দিন দুপুরে জোর পূর্বক আমাদের ১শ ৩৫ শতক জমি দখল করে নিয়ে চারা রোপন করেন। আমরা বাঁধা দিতে গেলে তারা ভয়ভীতি ও  হুমকিÑধামকি দিয়ে তাড়িয়ে দেন। খাইজর আলীদের এ ধরনের কাজে আমরা চরম নিরাপত্তা হীনতায় ভূগছি। পরবর্তীতে ঘটনার সুষ্ঠ সমাধানের জন্য থানায় অভিযোগ করেছি। থানায় অভিযোগ করার পর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এএসআই আক্তারুজ্জামান তদন্তে এসে কোন রকম সমাধান না করেই ফিরে যান।

এদিকে এএসআই আক্তারুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম সেখানে কিছু জটিলতা রয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে। অভিযুক্ত খাইজর আলী ১শ ৩৫ শতক জমি দখল করে নেয়ার কথা স্বীকার করে বলেন, তারা আমাদের হয়রানী করার কারনে জমি দখল করেছি। থেতরাই ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জোর করে জমি দখল করা অন্যায়।

বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দিক জানান, এ ধরনের কোন অভিযোগের বিষয়ে তিনি অবগত নন। তবে ভূক্তভোগী পরিবার থানায় আসলে তাদের আইনী সহযোগিতা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit