ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মো. তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ ইকবালের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক সৌরভ, সহ-সভাপতি মো. জনি দেওয়ান, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি মো. সানোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হাবিব, সাংগঠনিক সম্পাদক আলহাজ ভূঁইয়া, সহ-সভাপতি কামরুল মাদবরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মো. তমিজ উদ্দিন বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ। কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য মেনে নেওয়া হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।”
ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহফুজ ইকবাল বলেন, “জনগণের জানমাল ও নিরাপত্তার ওপর কোনো ধরনের হামলা হলে তা প্রতিহত করতে ছাত্রদল প্রস্তুত রয়েছে। গত ১৭ বছর মানুষকে জিম্মি করে বাক্স্বাধীনতা কেড়ে নিয়ে আওয়ামী লীগ তাদের ইচ্ছেমতো শাসন করেছে বলে আমরা মনে করি। সামনে আর সেই সুযোগ দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ দেশে আসার চেষ্টা করছে এমন আলোচনা রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। গত ২৪ শে ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে পতন করা হয়েছে।”সমাবেশে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।