সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

জামায়াত ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে।

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৫ Time View
এস কে সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি :  ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশ করতে পারবে, দূর্নীতি করার কোন সুযোগ নেই আমাদের দলে। শুধু জনগনের সেবা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা ক্ষমতায় এলে রাস্তা ঘাট স্কুল কলেজ এবং এ’উপজেলায় ২৫০ শর্য্যা হাসপাতাল স্থাপন করাই হবে মূল লক্ষ্য।
সোমবার (২ ফেব্রয়ারী) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শান্তা কমিউনিউটি সেন্টারে ১১ দলীয় জোটের প্রেস মিডিয়া সেলের আয়োজনে ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী-উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাষ্টার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এ’কথা বলেন।

তিনি আরো বলেন, বেকারদের বেকার ভাতা নয় বিনা পয়সায় চাকুরী দেওয়া হবে,বিদেশে জনশক্তি বাড়ানো হবে। স্থানীয় নদী খনন করে নদীর যৌবন ফিরে দিতে হবে। উপজেলা জামায়াত সেক্রেটারী রজব আলী’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,কেন্দ্রীয় এনসিপি যুগ্ম মূখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি আমানুল্লাহ আমান,জেলা প্রেসমিডিয়া সভাপতি শাহজালাল জুয়েল পৌর আমির আব্দুল মাতিন। উপস্থিত ছিলেন,শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা যুব জামায়াত সভাপতি মোকাররম হোসাইনসহ স্থানীয় সাংবাদিকরা।

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit