বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

দাবী আদায়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দুর্ভোগে পথচারীরা

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৫ Time View

নরসিংদী প্রতিনিধি : উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার পুলিশ লাইন সংলগ্ন ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেছে কারিগরি শিক্ষার্থীরা। এতে মহাসড়কে চলাচলরত সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন বেসরকারি কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দশম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশ করেছে সরকার। তারা এই সুপারিশ বাতিলের দাবি জানান।

তারা আরও জানান, উপ-সহকারী প্রকৌশলী পদে বরাবরই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করার সুযোগ পেয়ে আসছেন। তবে গত বছর বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুযোগ চেয়ে আন্দোলন করেন। তাদের দাবির প্রতিবাদেই এই আন্দোলন শুরু করেন কারিগরি শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদটি দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের জন্য নির্ধারিত ছিল। তাই এ পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুপারিশের তীব্র প্রতিবাদ জানান তারা।

কিউএনবি/অনিমা /০৩ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit