শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

নবনির্বাচিত এমপি খায়রুল কবির খোকনকে যুবদলের ফুলেল শুভেচ্ছা

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী সদর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, জাতীয় বীর ও জননেতা -কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নরসিংদী জেলা যুবদল ও শহর যুবদল।

শনিবার (২১ ফেব্রুয়ারী) নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে জেলা যুবদল ও শহর যুবদলের নেতাকর্মীরা নবনির্বাচিত এমপির হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় জেলা যুবদলের সহ-সভাপতি নাসিক আহমেদ আনন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই খায়রুল কবির খোকনের এই বিজয় অর্জিত হয়েছে।

যুবদল নেতারা আরও বলেন, নরসিংদী সদর-১ আসনের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় খায়রুল কবির খোকন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা তাদের। তারা আগামী দিনে তার নেতৃত্বে যুবসমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন যুবদল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, নরসিংদীর সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit