রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’

ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিন আহমেদ এর জানাজা সম্পন্ন হয়েছে। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িলে পড়লে শিক্ষক মহল, রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে। সোমবার (২৭জুলাই) রাত ১১টায় বাধ্যক্ষ জনিত কারনে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নানিল্লা – – – রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৮৫) বছর।

তিনি ডোমার পৌর এলাকার কলেজপাড়া ১নং ওয়ার্ডের মৃত দারাজ উদ্দিনের ২য় পুত্র এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমাযুন কবির ও জাহাঙ্গীর আলমের পিতা। মঙ্গলবার দুপুর ২টায় ডোমার কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে জানাযার নামাজ শেষে পার্শ্বে কবরে তার দাফন কাজ সম্পন্ন হয়। নিজাম উদ্দিন আহমেদ এর জানাযায়, ডোমার উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, উপজেলা জামায়াতের আমির আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক চৌধুরী মানিক, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল হক বাবু, সহকারী শিক্ষক সমাজের সভাপতি মায়েদুল হক বসুনিয়া তুর্য, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক উৎপল, সাবেক সভাপতি শরিফুল ইসলাম মানিকসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন। জীবদদশায় তিনি ইউনিয়ন ভুমি অফিসে কর্মরত ছিলেন।

১৯৭৩ সালে তিনি চাকুরীতে যোগদান করেন সফলতার সাথে চাকুরী জীবন শেষ করে ২০০০ সালে অবসর গ্রহন করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে ও ৭জন নাতী নাতনীসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। দোয়া ও জানাযার নামাজ পরিচালনা করেন ডোমার পূর্ব কলেজপাড়া জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মাওঃ ক্বারী আবু জাফর। পরিবারের পক্ষে মরহুমের ছোট ছেলে শিক্ষক জাহাঙ্গীর আলম পিতার বিদাহী আত্নার মাগফেরাত কামনায় বন্ধু,বান্ধব, আত্নীয় স্বজন সকলের কাছে দোয়া কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৬,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit