শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আঃ গফুর মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। শনিবার দুপুরে ধামসোনা ইউনিয়নে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারা চেয়ারম্যান প্রার্থী আঃ গফুর মিয়ার হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আঃ গফুর মিয়াকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করব। দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ধামসোনা ইউনিয়নের উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আঃ গফুর মিয়াকে বিজয়ী করতে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত। ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনে তার বিজয় সুনিশ্চিত করতে আমরা সবাই একসঙ্গে কাজ করব।
চেয়ারম্যান প্রার্থী আঃ গফুর মিয়া নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়ায় বিএনপির সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে আমি নির্বাচনে এগিয়ে যেতে চাই। ধামসোনা ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন,ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১নং সহসভাপতি জনি দেওয়ান,আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হাবিবসহ ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে নেতৃবৃন্দ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আঃ গফুর মিয়ার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit