রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

ডেস্ক নিউজ : মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। একই সঙ্গে মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুর থানার নাগরিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার। সভায় র‍্যাব মহাপরিচালকও উপস্থিত ছিলেন।

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোর অন্যতম মোহাম্মদপুর। র‍্যাব-পুলিশের যৌথ অভিযান চললেও এলাকায় মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও হত্যাকাণ্ডের মতো অপরাধ পুরোপুরি বন্ধ হয়নি। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার অপরাধ পরিস্থিতি ও সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। তারা বিভিন্ন অপরাধপ্রবণ স্পটে নিয়মিত অভিযান, পুলিশের টহল বাড়ানো এবং কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ সময় র‍্যাব মহাপরিচালক বলেন, দেশের স্বার্থে সবাই অন্যায়ের প্রতিবাদ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের পাশে থাকবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক ও সন্ত্রাস নির্মূল সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে। সমাজের সবাই ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিলে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় বিট পুলিশিং ব্যবস্থা আরো জোরদার করার নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, মোহাম্মদপুরের অপরাধের সব স্পট পুলিশ চিহ্নিত করেছে। এসব স্পটে পুলিশের একাধিক বাহিনী অভিযান চালাবে।

তিনি আরো বলেন, মোহাম্মদপুরকে নিরাপদ রাখতে প্রয়োজনে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে। এলাকায় কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

মোহাম্মদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চন্দ্রিমা হাউজিংয়ে দ্রুত একটি পুলিশ ক্যাম্প স্থাপনের ঘোষণাও দেন ডিএমপি কমিশনার।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা, বিট পুলিশিং জোরদার এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit