রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : রাজশাহীতে পৃথক চেকপোস্টে সিগন্যাল অমান্য করে দুই পুলিশ সদস্যকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেছেন দুই মোটরসাইকেলচালক। এতে আহত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছেন ওই দুই পুলিশ সদস্য।

শুক্রবার বিকেলে ও সন্ধ্যায় নগরের বিহাস মোড় ও কাটাখালী বাজারে দুটি ঘটনা ঘটে।

আহতরা হলেন- মতিহার থানার এসআই কিবরিয়া আহমেদ ও কাটাখালী থানার কনস্টেবল রবিউল ইসলাম। ঘটনার পর দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, সন্ধ্যায় নগরীর কাটাখালী বাজারে চেকপোস্টে দায়িত্ব পালনকালে কনস্টেবল রবিউল ইসলাম একটি মোটরসাইকেল চালককে থামার জন্য সিগন্যাল দেন। তবে চালক সিগন্যাল অমান্য করে কনস্টেবল রবিউল ইসলামকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে রবিউল আহত হন।

একইভাবে বিকেলে নগরীর বিহাস মোড়ে পুলিশের সিগন্যাল অমান্য করে পালিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন এসআই কিবরিয়া আহমেদ। তিনি মাথার বাম পাশে গুরুতর আঘাত পেয়েছেন।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit