শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবাগত উপজেলা আহ্বায়ক কমিটির অঙ্গ সংগঠনের মিলন মেলা অনুষ্ঠিত। গত শুক্রবার রাত্রী সাড়ে ৮টায় ফুলবাড়ী উপজেলার হোসেন কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ মিলনমেলার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন, ফুলবাড়ী উপজেলা নবাগত বিএনপি’র আহ্বায়ক কমিটির ৫১ সদস্যর সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নাজমুল হক নাজিম। অন্যানদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ০১নং যুগ্ন আহ্বায়ক দারুল ইসলাম, মোঃ মিজানুর রহমান মিন্টু, আব্দুল মজিদ মন্ডল, আনোয়ার হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম মাষ্টার, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাসার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মুরতুজা হক অস্টিন, যুগ্ন আহ্বায়ক মানিক মন্ডল, পৌর বিএনপির ০১নং সদস্য আলহাজ্ব মোঃ মাহমুদ আলম লিটন।

অনুষ্ঠানে নবাগত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় পর্যায়ের দলীয় সমর্থকরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর দলীয় নেতাকর্মীদের এমন মিলনমেলায় স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মিলনমেলায় বক্তারা বলেন, বিএনপির তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান তারা।

নবাগত উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতারা বলেন, ফুলবাড়ী উপজেলায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নতুন প্রজন্মকে দলের কর্মকা-ে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। আগামীতে স্থানীয় নির্বাচনগুলি কিভাবে করা হবে এবং দল যাকে সমর্থন দিবে তার পক্ষে কাজ করতে হবে। দলের বাহিরে যারা নির্বাচনে বিরোধীতা করবে তাদেরকে দল থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় বক্তারা স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কর্মকা- পরিচালনা এবং নেতাকর্মীদের মধ্যে বিভেদ-বিভ্রান্তি পরিহার করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে নবাগত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে নেতাকর্মীরা পারস্পরিক কুশল বিনিময় ও মতবিনিময়ে অংশ নেন। আনন্দঘন পরিবেশে মিলনমেলার সমাপ্তি ঘটে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আগামীতে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী, সাবেক ছাত্রদলের সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য, দিনাজপুর জেলা যুবদলের অন্যতম সদস্য ও ফুলবাড়ী উপজেলা বিএনপি’র অহ্বায়ক কমিটির ০১ নং সদস্য মোঃ মাহবুব আলম মিলন। এসময় ৭টি ইউনিয়ন ও পৌরসভার সকল নেতৃীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit