বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
হুথিদের হামলায় সৌদি লিগে রোনালদোদের ম্যাচ স্থগিত নরসিংদীতে হত্যা মামলার রহস্য উদঘাটন, বিশেষ সম্মাননা পেলেন এসআই ইউসুফ আহমেদ আশুলিয়ায় ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ  সার্ককে পুনরুজ্জীবিত করতে নেপালের সহায়তা চান স্থানীয় সরকার মন্ত্রী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৫ সন্ত্রাসী মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশন এর চাল ও গম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের

ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১২১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : মসজিদের ইমাম দম্পতিকে রাতভর নির্যাতনকারী আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌরশহরের ঈদগা মাঠে ঘন্টাব্যাপি সমাবেশে, আল্লামা জিয়া উদ্দিন সাহেবের সভাপতিত্বে, মাওলানা ওলি উল্লাহ্র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি আলহাজ¦ ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, মাওলানা আব্দুর রউফ, মুফতি মামুনুর রশীদ, মুফতি হাবিবুর রহমান, হাফেজ রুহুল আমীন সিরাজী প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সুতিয়াপাড়া নূরানি ও হাফিজিয়া মাদরাসার শিক্ষক আব্দুল্লাহ্ আল মামুন সহ তার স্ত্রীকে রাতভর নির্যাতন ও শ্লীলতাহানীর বিষয়টি ইতো¥ধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, দেশের জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ হওয়ায় প্রধান আসামী জহিরুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ। ওই মাদরাসার শিক্ষক অন্যান্যদের বিরুদ্ধে মামলা করায়, আড়াল থেকে ওই শিক্ষককে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকী দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। শুধু তাই নয়, ওইদিন রাতে মাদরাসার হুজুরের কাছে চাঁদাদাবী করে, মাদরাসার কোমলমোতি শিক্ষার্থীদেরও মারধোর করা হয়েছে।

বক্তারা আরো বলেন, আমাদের শিক্ষকের কোন দোষ ছিলনা। কেনো ওনাকে নাজেহাল করা হলো, কেনো একজন মাদরাসার শিক্ষকের উপর হাত তোলা হলো কেনো, আমরা এর জবাব চাই। অনতিবিলম্বে অন্যান্য আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নইলে পরবর্তিতে কঠোর কর্মসুচী দেয়া হবে। আলোচনা শেষে বিভিন্ন এলাকার মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, ঈদগাঁ মাঠে দেশ ও জাতীর কল্যানে এবং শিক্ষক আব্দুল্লাহ্ আল মামুনের জন্য বিশেষ মোনাজাত করা হয়। ওই মোনাজাত পরিচালনা করেন, আল্লামা জিয়া উদ্দিন সাহেব।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৫,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit