বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
হুথিদের হামলায় সৌদি লিগে রোনালদোদের ম্যাচ স্থগিত নরসিংদীতে হত্যা মামলার রহস্য উদঘাটন, বিশেষ সম্মাননা পেলেন এসআই ইউসুফ আহমেদ আশুলিয়ায় ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ  সার্ককে পুনরুজ্জীবিত করতে নেপালের সহায়তা চান স্থানীয় সরকার মন্ত্রী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৫ সন্ত্রাসী মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশন এর চাল ও গম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের

বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

ডেস্ক নিউজ : যশোরের বেনাপোল স্থলবন্দরের উপসহকারী প্রকৌশলী মেহেদি হাসান জোয়াদ্দারকে লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ৯টার দিকে অফিস থেকে বাড়ি ফেরার পথে বন্দরের আবাসিক এলাকার পাশে কয়েকজন মুখোশধারী তার পথ রোধ করে এলোপাতাড়ি মারধর করেন। 

এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেন্ডার সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, বন্দরের একজন কর্মকর্তার ওপর হামলার ঘটনায় অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কর্মস্থলে যাতায়াতসহ সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। 

সংশ্লিষ্টদের মতে, বন্দর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ তদন্ত ও অপরাধী গ্রেপ্তারে মাঠ পর্যায়ে কাজ করছে।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit