বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

নওগাঁর মান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবকের মৃত্যু

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৮৭ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে সাতবাড়িয়া এলাকায় ইটভাটার পাশে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গণেশপুর গ্রামের জাঙ্গীর আলমের ছেলে তুহিন (২০) এবং একই গ্রামের এমদাদুল হকের ছেলে ইয়ামিন (২০)। আহতরা হলেন- আশিক, সাদিক, তরুণ এবং আনোয়ার হোসেন (২০)। তাদের সবার বয়স ২০ বছরের মধ্যে। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।তাদের সবার বাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ৬ বন্ধু তিনটি মোটরসাইকেলে করে উপজেলার সতীহাট থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সাতবাড়িয়া এলাকায় তাদের একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন মারা যান। এসময় বাকি পাঁচজন গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ইয়ামিন মারা যান।

আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থাও গুরুত্বর বলে জানা গেছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান আশেকিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৫,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit