বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

যুদ্ধের ধাক্কার পরও বিশ্ব অর্থনীতিতে আশার খবর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুদ্ধের প্রভাব এবং জ্বালানির দাম বৃদ্ধির মধ্যেও চলতি বছর বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)।

নতুন পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালে বিশ্ব অর্থনীতি ২ দশমিক ৯ শতাংশ হারে বাড়তে পারে। জুনের পূর্বাভাসের তুলনায় এটি ০ দশমিক ১ শতাংশ পয়েন্ট বেশি।

ওইসিডি বলছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং ঋণের সুযোগ অব্যাহত থাকায় বৈশ্বিক আর্থিক পরিস্থিতি এখনো তুলনামূলকভাবে সহায়ক রয়েছে।

সংস্থাটির ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, বড় পরিমাণে তেলের মজুত, উপসাগরীয় অঞ্চলের বাইরে থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহ এবং বিভিন্ন দেশের সরকারি সহায়তা কর্মসূচি বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের নেতিবাচক প্রভাব কমাতে ভূমিকা রেখেছে।

তবে ২০২৫ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪ শতাংশ। সেই তুলনায় ২০২৬ সালের প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কম থাকবে বলে জানিয়েছে ওইসিডি। এদিকে, ২০২৭ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাসও ০ দশমিক ১ শতাংশ পয়েন্ট কমিয়ে ৩ শতাংশ করেছে সংস্থাটি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit