সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

দূর্গম পাহাড়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে বাঘাইছড়িতে মানববন্ধন

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১১৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। ২৩ অক্টোবর বৃহস্পতিবার ষদুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার ৩ শতাধিক মানুষ অংশ গ্রহন করেন। এসময় বক্তারা অভিযোগ করেন রাঙ্গামাটি জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলা সদস্য দেবপ্রসাদ দেওয়ান দায়িত্ব গ্রহনের পর কোটি কোটি টাকা বরাদ্দ পেলেও শুধুমাত্র একটি সম্প্রদায়কে বরাদ্দ দিয়ে বাকিদের বঞ্চিত করেছেন। এসময় বক্তারা বলেন পার্বত্য অন্ধসঢ়;চলে জেলা পরিষদ,উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন কতৃক সরকারী বিভিন্ন বরাদ্দে বাঙ্গালীদের বঞ্চিত করা হয়েছে।

জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলার সদস্য বাবু দেবপ্রসাদ দেওয়ান কতৃক জেলা পরিষদের সকল বরাদ্দ পাহাড়িদের এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে এতে বাঙ্গালীরা বৈষম্যের শিকার হচ্ছে যা ২৪ পরবর্তী বাংলাদেশে তা আশা করিনি। তারা আরো উল্লেখ করেন জেলা পরিষদের কফি ও কাজু বাদাম প্রকল্প ৩০২ জনের মাধ্যমে মোট ২৯ কোটি টাকার বরাদ্দ শুধুমাত্র পাহাড়ীদের জন্য বরাদ্দ করেছেন যা বাঙ্গালীরা চরম বৈষম্যের শিকার।

তারা বাঘাইছড়ি পাহাড়ি চাকরিজীবী উন্নয়ন ফোরাম কে জেলা পরিষদ হতে ৩০ লক্ষ টাকার বাজেট দেওয়া হয়েছে কোন যুক্তিতে তা দেবপ্রসাদকে যুক্তি তুলে ধরে বলেন, ৭২ ঘণ্টার মধ্যে উক্ত প্রকল্প বাতিল করার আন্টিম্যাডাম দেন। এছাড়াও তারা পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠী মাঝে সরকারী বরাদ্দ সমবন্টনের আহব্বান জানান। তা না হলে জেলা পরিষদ সদস্য বাবু দেবপ্রসাদ দেওয়ানকে বাঘাইছড়িতে অবাঞ্চিত ঘোষনা করা হবে।

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৫,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit