বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে পার্টির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) বিকেলে নানা আয়োজনে এ দিবস পালিত হয়।এ উপলক্ষে কমরেড মণিসিংহ স্মৃতি যাদুঘর প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে, নিহত জুলাই যোদ্ধা এবং বিগত দিনে পার্টির পতাকা সমুন্নত রাখতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে কমরেড মণিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, কমরেড ডাঃ দিবালোক সিংহ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সাবেক সাধারন সম্পাদক রুপন কুমার সরকার, উদীচী সভাপতি শামছুল আলম খান, নারী নেত্রী তাসলিমা বেগম, আদিবাসী ইউনিয়নের উপজেলা কমিটির সভাপতি অবণী কান্ত হাজং, সিপিবি উপজেলা কমিটির সহ:সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

বক্তারা বলেন, ১৯৪৮ সালের ৬ মার্চ পাকিস্তানের কমিউনিস্ট পার্টির অংশ হিসেবে যাত্রা শুরু করা এই দলটি নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। সিপিবি সব সময়ই দেশ ও দেশের মানুষের মুক্তি নিশ্চিত করতে বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি করে যাচ্ছে। সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের সংগ্রামে অবিচল থেকে লড়াই-সংগ্রাম অব্যাহত রেখে চলছে। শোষণ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজতন্ত্রের সংগ্রাম আরও জোরদার করার ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে আহবান জানানো হয়।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৬,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit