বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

মাধবদীতে চার সন্তানের জননীকে গণধর্ষণ

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮৫ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননী (৪০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (০৬ মার্চ) সকালে মামলা হওয়ার পর বিকালে হৃদয় মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হৃদয় মিয়া (২৫) মাধবদী থানার খড়িয়া এলাকার আব্দুল আজিজের ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী (৪০) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা হলেও তিনি নরসিংদীর মাধবদী পৌরসভা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। গত বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে তিনি সন্তানকে সঙ্গে নিয়ে আড়াইহাজার পৌরসভা এলাকার একটি মার্কেটে ঈদের কেনাকাটা করতে যান। কেনাকাটার পর সন্তানকে বাসায় পাঠিয়ে দেন। গত কয়েকদিন ধরে আড়াইহাজার এলাকার এক যুবকের সঙ্গে ওই নারীর মোবাইল ফোনে যোগাযোগ ছিল।

সে সুবোদে দেখা করার উদ্দেশ্যে ওই নারী একাই মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের খামারদী এলাকায় যান। রাত ৮ টার দিকে ওই এলাকার একটি মাছের খামারের পাড়ে পৌঁছালে ওই যুবক তাকে রাস্তা থেকে পাশের পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে আগে থেকে অপেক্ষায় থাকা আরও তিন যুবকসহ ভুক্তভোগীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে থানায় অভিযোগ করা হয়।

এ সময় দুর্বৃত্তরা তার মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা-পয়সাও নিয়ে নেয়। পরে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে শুক্রবার মাধবদী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে হৃদয় মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ হৃদয় মিয়া নামে একজনকে কাঠালিয়া এলাকা হতে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা করা হয়েছে এবং জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৬,/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit