রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি যে ৬ লক্ষণ বলছে, ৫২ বছর পর রেলিগেটেড হতে যাচ্ছে ইউনাইটেড মালয়েশিয়ায় ফুল ডিস্ট্যান্স ‘আয়রনম্যান’ সম্পন্ন করলেন বাংলাদেশের সজীব পদ্মা সেতুর টোল প্লাজায় অবরোধ, সংঘর্ষ-ভাঙচুর ও অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী নিহত সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে হিলি স্থল ৩৮ মিনিটে ৫ গোল দিয়ে লিগ ওয়ানে আবদাল্লাহর ইতিহাস ক্রাইস্টচার্চে জুরেলের অনন্য কীর্তি দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, মৃত্যু ২৮৫ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় তৃণমূলের নির্মাণাধীন সদর দপ্তর সিলগালা

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩’র উপনির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের জন্য আগামীকাল ১৬ অক্টোবর থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মনোনয়ন প্রত্যাশীদের আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। ফরম পূরণ করে পরদিন ১৭ অক্টোবর একই স্থান ও সময়ে জমা দিতে হবে।

আজ বৃহস্পতিবার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয়।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পদত্যাগ করেন মিষ্টি। গত ১ অক্টোবর দুপুরে জাতীয় সংসদ ভবনে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এরপর ওই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। আগামী ১২ নভেম্বর সংরক্ষিত এই মহিলা আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৬,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit