মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামের প্রতিপক্ষরা চাঁদার দাবি করেন। চাঁদা না পেয়ে মোঃ জুয়েল রানাকে হত্যা করার চেষ্টা করেন। গতকাল রবিবার সন্ধ্যায় হামিদপুর ইউপির জব্বার পাড়া গ্রামে আব্দুল সাত্তার এর পুত্র মোঃ জুয়েল রানা মোঃ মনসুর এর দোকানের সামনে ইফতারের সময় ইফতারি করছিলেন।

এ সময় একই গ্রামের প্রতিপক্ষ আব্দুর রহমান এর পুত্র মোঃ সোহেল রানার নেতৃত্বে হামিপুর ইউপির মহশেপুর গ্রামের মুক্তার হোসেন এর পুত্র মোঃ রিপন ধারালো অস্ত্র নিয়ে মাথায় কোপ দেন। এ সময় মোঃ জুয়েল রানা ঘটনা স্থলে পড়ে যান। সেই গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি করান। বর্তমানে সে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

মোঃ জুয়েল রানা জানান, হামিদপুর ইউপির জব্বারপাড়া মৌজার জে.এল নং ১৪৭ দাগ নং ২০৬ সেচ সংযোগ নং পার্বতীপুর-১২২, আমার একটি গভীর নলকুপ আছে। গভীর নলকূপটির জন্য প্রতিপক্ষরা আমার কাছে চাঁদা দাবী করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আমি চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit