শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু 

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫১ Time View
সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় তন্ময় হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহত তম্ময় হোসেন জয়পুরহাটের আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের মৃত শাহাদাত হোসেন জোনাকির ছেলে।
নিহতের ফুফাতো ভগ্নিপতি আব্দুর রশিদ বলেন, পরিবারের অমতে সে বিয়ে করে। এ বিয়ে করাকে কেন্দ্র করে পরিবারের লোকজনের সাথে বনিবনা না হওয়ায় তার স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়ে নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাগাচারা (খোড়াতলি) মোড়ের একটি বাসায় ভাড়া থাকতো। এখানে এসে ভাড়া থেকে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন জনের বাসায় বিদ্যুৎমিস্ত্রি হিসাবে কাজ করতো। সে আগে একদিন নওহাটা মোড়ের পাশে একটি বাসায় কাজ করে তার কাজের যন্ত্রপাতি রেখে যান। আজ সকাল ৯টার দিকে তার রেখে যাওয়া যন্ত্রপাতি নিয়ে যাওয়ার সময় নওহাটা মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে পৌঁছালে নওগাঁর দিক থেকে আসা বি আর পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রাস্তায় পরে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাথা থেতলে যায়। এরপর সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বর্তমানে আইনি প্রকৃয়া চলমান রয়েছে।
 
কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৬,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit