শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জনসমক্ষে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে পর্তুগাল। নতুন আইনে স্বাস্থ্য, পেশা, শিল্পকর্ম বা আবহাওয়াজনিত কারণ ছাড়া জনসমক্ষে এমনভাবে মুখ ঢেকে রাখা যাবে না, যাতে ব্যক্তির পরিচয় শনাক্ত করা কঠিন হয়। আইন ভাঙলে সর্বোচ্চ ৩ হাজার ইউরো জরিমানা হতে পারে।

বুধবার থেকে আইনটি কার্যকর হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে আইনটিকে ‘বোরকা আইন’ বলা হচ্ছে। কারণ, এর আওতায় বোরকা ও নিকাবের মতো পুরো মুখ ঢেকে রাখা পোশাকও নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

নতুন আইন অনুযায়ী, জনসাধারণের জন্য উন্মুক্ত স্থান, সড়ক, সরকারি সেবা প্রদানের স্থানসহ বিভিন্ন জনসমাগমস্থলে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ। তবে উড়োজাহাজ, কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনা, উপাসনালয় ও অন্যান্য ধর্মীয় পবিত্র স্থান এর আওতামুক্ত থাকবে। স্বাস্থ্য, পেশাগত কাজ, শিল্পচর্চা, বিজ্ঞাপন, নিরাপত্তা ও আবহাওয়াজনিত কারণেও মুখ ঢাকার অনুমতি রয়েছে।

অন্য কাউকে মুখ ঢাকতে বাধ্য করাও নিষিদ্ধ করা হয়েছে। লিঙ্গ, ধর্ম, বয়স বা জাতিগত পরিচয়ের কারণে কাউকে মুখ ঢাকতে বাধ্য করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে। ভুক্তভোগী অপ্রাপ্তবয়স্ক হলে শাস্তি আরও এক-তৃতীয়াংশ বাড়তে পারে।

আইনটি প্রস্তাব করেছিল ডানপন্থী রাজনৈতিক দল চেগা। গত জুলাইয়ে পার্লামেন্টে এটি অনুমোদিত হওয়ার পর আগস্টে প্রেসিডেন্ট আন্তোনিও হোসে সেগুরো আইনে স্বাক্ষর করেন।

আইনটির সমর্থকদের ভাষ্য, মানুষের পরিচয় ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে মুখ দৃশ্যমান থাকা গুরুত্বপূর্ণ। তবে সমাজতান্ত্রিক দল, লিভরে ও কমিউনিস্ট পার্টিসহ বামপন্থী দলগুলো এর বিরোধিতা করেছে। তাদের অভিযোগ, আইনটি মুসলিম নারীদের লক্ষ্য করে তৈরি এবং এটি ইসলামবিদ্বেষ বাড়াতে পারে।

পর্তুগালের আগে ফ্রান্স, বেলজিয়াম ও অস্ট্রিয়াসহ ইউরোপের কয়েকটি দেশ জনসমক্ষে পুরো মুখ ঢেকে রাখার ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

সূত্র: সিনহুয়া, ইউরোনিউজ

কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit