শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের চোখে কালো সানগ্লাস। বৃহস্পতিবার নিউইয়র্কে দেওয়া তাঁর বক্তব্যের সময় স্যুট ও নেপালের ঐতিহ্যবাহী কালো টুপির সঙ্গে মিলিয়ে সানগ্লাস পরেছিলেন তিনি। তবে নেপালিদের কাছে তাঁর এমন উপস্থিতি নতুন নয়। জনসমক্ষে নিয়মিতই সানগ্লাস পরে দেখা যায় তাঁকে।

৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ নেপালে ‘বালেন’ নামে পরিচিত। জনসম্মুখে আসতে হয় এমন অনুষ্ঠানগুলোতে খুব কমই সানগ্লাস ছাড়া দেখা যায় তাঁকে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত স্বল্পোন্নত দেশগুলোর পুনর্বাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানাতে নিউইয়র্কে যান তিনি। জাতিসংঘে দেওয়া বক্তব্যে নেপালে সাম্প্রতিক প্রাণঘাতী বন্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন কোনো সীমানা চেনে না… এটি সমগ্র বিশ্বের জন্য এক সতর্কবার্তা।’

দ্য কাঠমান্ডু পোস্টের জুলাইয়ের এক প্রতিবেদনে বলা হয়, ক্যামেরার সামনে এবং বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের সময় বালেন সাধারণত সানগ্লাস পরে থাকেন। তবে মন্ত্রিসভার বৈঠক ও ব্যক্তিগত আলোচনার সময় তিনি তা খুলে ফেলেন। এ বিষয়ে তাঁর কার্যালয়ের মন্তব্য চাওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সময় গড়ানোর সঙ্গে বালেনের সানগ্লাস তাঁর পরিচিতির অংশ হয়ে উঠেছে। নেপালের অন্যতম বড় অনলাইন বিপণন প্ল্যাটফর্ম দারাজে ‘বালেন শাহ গ্লাস’ লিখে খুঁজলে তাঁর ব্যবহৃত চশমার আদলে তৈরি বিভিন্ন ধরনের সানগ্লাসও পাওয়া যায়।

রাজনীতিতে আসার আগেও সানগ্লাস ছিল বালেনের পরিচিত উপস্থিতির অংশ। নেপালের আন্ডারগ্রাউন্ড হিপহপ অঙ্গনে র‌্যাপার হিসেবে কাজ করার সময় থেকেই তিনি সানগ্লাস পরতেন। ‘নেপাল স্মাইলিং’-এর মতো গান তাঁকে তরুণদের মধ্যে পরিচিত করে তোলে।

২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হওয়ার পর তাঁর কালো স্যুট ও সানগ্লাসের উপস্থিতি আরও পরিচিত হয়ে ওঠে। ২০২৫ সালের সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে আন্দোলনে কে পি শর্মা অলির সরকারের পতনের পর চলতি বছরের নির্বাচনী প্রচারণাতেও বালেন তাঁর পরিচিত সাজ বজায় রাখেন। মার্চের সংসদ নির্বাচনে তাঁর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নিরঙ্কুশ জয় পায়। প্রধানমন্ত্রী হওয়ার পথে তিনি একটি আসনে কে পি শর্মা অলিকেও পরাজিত করেন।

প্রধানমন্ত্রী হওয়ার পর সংসদ, রাষ্ট্রীয় অনুষ্ঠান, কুচকাওয়াজ এমনকি সরকারি প্রতিকৃতিতেও সানগ্লাস পরা অবস্থায় দেখা গেছে তাঁকে। তবে সব সময় নয়। গত জুলাইয়ে দক্ষিণ নেপালে সাম্প্রদায়িক সহিংসতার পর শান্তির আহ্বান জানানো বক্তব্যে তিনি সানগ্লাস খুলেছিলেন। গত মাসে হিমালয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময়ও তাঁকে চশমা ছাড়া দেখা যায়। এক জনসভায় সমর্থকদের উদ্দেশে সানগ্লাস খুলে তিনি বলেছিলেন, ‘আমি আপনাদের ভালোবাসি।’

আগস্টে সংসদে গাঢ় রঙের সানগ্লাস পরা নিয়ে আপত্তি জানান প্রতিনিধি পরিষদের স্পিকার দোল প্রসাদ আরিয়াল। তবে কয়েক সপ্তাহ পর প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, উজ্জ্বল আলো থেকে চোখ রক্ষায় চিকিৎসকেরা বালেনকে সানগ্লাস ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

ফলে জাতিসংঘের মঞ্চেও তাঁর চোখে সেই পরিচিত কালো সানগ্লাস দেখা যাওয়াকে শুধু ব্যক্তিগত সাজের অংশ হিসেবে দেখার সুযোগ নেই। এটি তাঁর দীর্ঘদিনের জনসম্মুখের উপস্থিতিরও একটি পরিচিত বৈশিষ্ট্য।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit