শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান, বিশ্বমঞ্চে দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণের তাৎপর্য এবং তার নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে আজ এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

নিউইয়র্ক সময় শুক্রবার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় শনিবার ভোর ৩টা) এভিনিউ, ডিপ্লোম্যাট সেন্টার (৪র্থ তলা), নিউইয়র্ক, এনওয়াই-১০০১৭-এ অবস্থিত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

তিনি জানান, প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, প্রেস ব্রিফিংয়ে সাধারণ পরিষদে তার দেওয়া ভাষণের গুরুত্বপূর্ণ দিক ও তাৎপর্য এবং নিউইয়র্ক সফরকালে তার বিভিন্ন দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও সাইডলাইন কর্মসূচি বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেন। তার ভাষণে বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, নারী ও যুব ক্ষমতায়ন এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক ও কর্মসূচিতেও অংশ নেন।

কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit