শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার অব্যাহত হামলার মধ্যে ইউক্রেনকে অত্যাধুনিক ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের সময় জেলেনস্কি আকাশ প্রতিরক্ষা সহায়তার জন্য পুনরায় আহ্বান জানান। বিশেষ করে তিনি ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর জোর দেন, যা রাশিয়ার শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় একমাত্র নির্ভরযোগ্য ব্যবস্থা হিসেবে বিবেচিত।

সাংবাদিকদের পাঠানো এক অডিও বার্তায় জেলেনস্কি বলেন, আমাদের সর্বশেষ বৈঠকে ট্রাম্প প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন। ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরির লাইসেন্স দেওয়ার প্রতিশ্রুতি থেকে মার্কিন প্রেসিডেন্ট সরে আসার কয়েক সপ্তাহ পরেই এই নতুন তথ্যটি সামনে এল।

ফেব্রুয়ারি মাসে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ও সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই ইউক্রেনে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। ওই সময় অত্যাধুনিক এই ব্যবস্থার সরবরাহ অন্য দিকে সরিয়ে নেওয়া হয়েছিল। এমনকি লাইসেন্স পাওয়া গেলেও, এর জন্য প্রয়োজনীয় শিল্প-উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে এক বছরেরও বেশি সময় লেগে যাবে, যা কিয়েভের তাৎক্ষণিক চাহিদা মেটাতে পারবে না।

এদিকে শীতকালের প্রস্তুতির অংশ হিসেবে কিয়েভ জরুরি সহায়তার জন্য পুনরায় আহ্বান জানিয়েছে। জেলেনস্কি গত মাসে বলেছিলেন, শীতকাল পার করার জন্য যুক্তরাষ্ট্রের মোট প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ৫ শতাংশ এবং রাশিয়ার সমস্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য ১০ শতাংশ ক্ষেপণাস্ত্র তাদের প্রয়োজন।

সাম্প্রতিক সময়ে ইন্টারসেপ্টরের ঘাটতির সুযোগ কাজে লাগিয়ে রাশিয়া তাদের ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে এবং বেসামরিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ক্রমশ লক্ষ্যবস্তু বানাচ্ছে। ধারণা করা হচ্ছে, শীতকালে জনদুর্ভোগ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে মস্কোর হামলা আরও তীব্র হবে।

পর্যবেক্ষকরা বলছেন, বেসামরিক নাগরিক এবং বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর এ ধরনের হামলার উদ্দেশ্য হলো ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দেওয়া। আগে মস্কো মূলত রাতের বেলাতেই কিয়েভকে লক্ষ্য করে হামলা চালাত, কিন্তু এখন তারা প্রায়শই দিনের আলোয় হামলা চালাচ্ছে।

সূত্র: এএফপি।

কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit