শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম

আশুলিয়ায় বিস্ফোরণে দায়ীদের বিচার, ক্ষতিপূরণ ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের বিচার, নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং ছাঁটাই করা শ্রমিকদের পাওনাদি পরিশোধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার সকালে জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের কারখানার সামনে ঐক্যবদ্ধ শ্রমিক সংগঠনসমূহের উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা ইমন শিকদারের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মো. শাহ-আলম, মো. জুলহাস ভূঁইয়াসহ ফেডারেশনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। এসময় বক্তারা বলেন, শিল্পকারখানায় নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না। শ্রমিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে শ্রমিক নেতা ইমন শিকদার বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহারসহ নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা শ্রমিকদের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে। তাই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অন্যদিকে শ্রমিক নেতা মো. শাহ-আলম বলেন, দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। আহত শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ছাঁটাই করা শ্রমিকদের বকেয়া পাওনাদি দ্রুত পরিশোধেরও দাবি জানান তিনি। মানববন্ধন ও সমাবেশ থেকে শিল্পকারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit