রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় আটক-৩ নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব?

কেরানীগঞ্জে দিনদুপুরে যুবক খুন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

নিউজ ডেক্সঃ  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সাগীর (২৬) নামের এক যুবককে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাগীরের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সকালে দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন সাগীর। নাজিরেরবাগ সড়কে পৌঁছতেই দুর্বৃত্তরা হঠাৎ তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে ঘাড়ে আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সাগীরকে উদ্ধার করতে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী টিনা বলেন, সকালে দোকানে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। কিছুক্ষণ পর খবর পাই, তাকে মেরে ফেলে রেখেছে। আমার স্বামী কারও সঙ্গে শত্রুতা করেনি। কেন এমন হলো, আমি বুঝতে পারছি না। জানা গেছে, চার মাস আগে চাকরির কারণে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে রাজধানীর ইসলামপুর থেকে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন সাগীর। হঠাৎ ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সিআইডির সহযোগিতায় প্রাথমিক তদন্ত শুরু করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন কালবেলাকে জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। নিহতের পরিচয় ও পারিবারিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, আমরা তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতা বা ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে নিশ্চিত হতে তদন্তের অগ্রগতি সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৩ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০২.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit