শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

দুর্গাপুরে সিপিবির কমিটি গঠন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৮৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র দুইদিন ব্যাপি ২২তম সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। রবিবার (১০ আগস্ট) ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।

উপজেলা সিপিবির নব-নির্বাচিত কমিটিতে সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম ও সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কে নির্বাচিত করা হয়। কমিটির সদস্যরা হলেন, শামছুল আলম খান, আব্দুর রাজ্জাক, তাসলিমা বেগম, হেনা বেগম, আব্দুল হান্নান, পার্বতী রিছিল, অবনী কান্ত হাজং, সাদিয়া সুলতানা পান্না, আঃ বারেক এবং নুর আলম খান।

এ সম্মেলন উদ্বোধন করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড ডা. দিবালোক সিংহ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা সিপিবি সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার।

নব-নির্বাচিত কমিটির নেতবৃৃন্দরা জানান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকেই শোষিত-বঞ্চিত মেহনতী মানুষের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে আসছে। বর্তমান সময়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন, পুঁজিবাদী শোষণ, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক ধারার প্রয়োাজনীয়তা এই সম্মেলনে জোরালোভাবে উচ্চারিত হয়েছে। সিপিবির নেতৃত্ব বিশ্বাস করে রাজনৈতিক সংগঠনকে শুধু নির্বাচনী প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মাঠে-রাজপথে শ্রমিক-কৃষক-ছাত্র-নারীসহ সকল শোষিত মানুষের ঐক্য গড়ে তুলতে সকলকে নিয়ে তৃণমুল পর্যায়ে কাজ করবে এই কমিটি।

 

কিউএনবি/আয়শা/১১ আগস্ট ২০২৫/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit