বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা সদর উপজেলায় মাদকদ্রব্য সেবনের অপরাধে পাঁচজনকে অর্থদণ্ড সহ কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন – নেত্রকোণা জেলার নেত্রকোণা সদর উপজেলার নূরপুর গ্রামের মোঃ লাল খাঁ (৬০), মোঃ পারভেজ (৩৫), জেলা শহরের নাগড়া শেখপাড়া এলাকার আশিক মিয়া (২২), নাগড়া এলাকার পুলক কুমার ওরফে পলক (২৮), পূর্ব চকপাড়া এলাকার মোছাঃ হাসিনা (৬০) প্রত্যেককেই এক মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ দুইশত টাকা অর্থদণ্ড।

আজ মঙ্গলবার (৬সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকস টিম কর্তৃক অভিযান পরিচালনা করে নেত্রকোণা সদর থানাধীন নূরপুর গ্রামে মোতালেব মিয়ার বসতঘরের সামনে থেকে মাদকদ্রব্য সেবনের অপরাধে আসামিদের গ্রেপ্তার করা হয়।

ঘটনাস্থলে সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান আসামিদেরকে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন। কারাদণ্ড প্রাপ্ত আসামিদেরকে নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৬,/রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit