মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন ॥ হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা

দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : “শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা রক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকদের অবদান, পেশাগত মর্যাদা, অধিকার এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, সুসং সরকারি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান সিরাজ, দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী সহ অন্যান্য শিক্ষকগণ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন।

বক্তারা বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তাঁরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখান, জ্ঞানের আলোয় আলোকিত করেন এবং নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন। একটি শিক্ষিত, সচেতন ও মানবিক জাতি বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। বক্তারা আরও বলেন, শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা মানে জাতির ভবিষ্যৎকে সম্মান জানানো।

শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত অধিকার সংরক্ষণ এবং মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দুর্গাপুরে বিশবক শিক্ষক দিবসের আয়োজন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শিক্ষা ও শিক্ষকতার মর্যাদা আরও সমুন্নত রাখার প্রত্যয়কে তুলে ধরতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit