শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল নেত্রকোণায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নেত্রকোণায় বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে ভ্রাম্যমাণ আদালত রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩ শার্শার বুরুজ বাগান বালিকা বিদ্যালয়ে তানজিরুল ইসলাম খান সভাপতি নির্বাচিত হয়েছেন শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিক গ্রেফতার পাহাড়ি বৈদ্যের কাছে চিকিৎসা নিতে এসে, রাঙামাটিতে অব. ক্যাপ্টেনের মৃত্যু নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁর মান্দায় বাবার উপর অভিমানে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৪ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় বাবার উপর অভিমান করে নুসরাত (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার বড়পই গ্রামের প্রসাদপুর বাজার এলাকায় ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নুসরাত মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামে। সে আকবর আলীর মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে বাবা আকবর আলী মেয়েকে ও ছোট ছেলেকে নিয়ে প্রসাদপুর বাজারের ডা. আব্দুস সালামের বাসায় ভাড়া ওঠেন। পরে গোপনে দ্বিতীয় বিয়ে করেন আকবর। বিষয়টি জানাজানি হলে আকবর তার প্রথম স্ত্রী—নুসরাতের মাকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রীকে ভাড়া বাসায় নিয়ে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি এবং বাবার এমন সিদ্ধান্তে মানসিকভাবে ভেঙে পড়ে নুসরাত।
শনিবার দুপুরে সে চিঠি লিখে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে বাবা আকবর আলী ও তার দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছেন। মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারে কাজ করছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। এরপর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit