বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ডোমারে ওসির অপসারণের দাবীতে সাংবাদিকদের কলম বিরতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে শনিবার সকালে থানার ঘুসখোর ও দূর্নীতিবাজ ওসি আরিফুল ইসলামের অপসারণের দাবীতে কলম বিরতি করেছে উপজেলার সাংবাদিক বৃন্দ।

ডোমার ধীরাজ ও মিজান স্মৃতি পাঠাগার চত্বরে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এ কলম বিরতি অনুষ্ঠান পালন করে। ডোমার উপজেলার দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মো: আবু ফাত্তাহ্ কামাল পাখির সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক যুগের আলো ডোমার প্রতিনিধি মো আসাদুজ্জামান হিল্লোল, ডোমার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব, চিলাহাটি প্রেসক্লাবের সহ সভাপতি এ আই পলাশ,দৈনিক খবরপত্রের ডোমার প্রতিনিধি আনিছুর রহমান মানিক ,মুভিবাংলা টেলিভিশনের নীলফামারীর জেলা প্রতিনিধি মো: আবরার হোসেন আলভি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার ডোমার প্রতিনিধি আলমগীর হোসেন।

এ অনুষ্ঠানে সভাপতি মো আবু ফাত্তাহ্ কামাল পাখি বলেন, আমরা পুলিশের বিরুদ্ধে নই। আমরা এই মাদক ব্যবসায়ীর প্রতি সহানুভূতিশীল ওসির বিরুদ্ধে। ডোমার কে যে কোন মুল্যে মাদকমুক্ত রাখব। উল্লেখ্য যে,মাদকের বিরুদ্ধে দৈনিক যুগের আলো পত্রিকার ডোমার প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল প্রতিবাদ করায় ওসি আরিফুল ইসলামের তাকে হুমকি প্রদান করে ।এ কারণে এলাকাবাসী ওসির বিরুদ্ধে ঝাড়– মিছিল করে। এতেও ওসি প্রত্যাহার না হওয়ায় শনিবার সাংবাদিকরা কলম বিরতি পালন করে ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit