বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী-কুরবানির পশু পারাপারে ব্যাপক প্রস্তুতি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও কুরবানির পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ উপলক্ষে নৌরুটে  ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। সভায় বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, আসন্ন ঈদুল আজহার বাড়তি চাপ সামাল দিতে তারা প্রস্তুত রয়েছেন। এ উপলক্ষে নৌরুটে ৯টি রো রো (বড়), ৩টি মিডিয়াম ও ৫টি ইউটিলিটি (ছোট) ফেরি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরি ঘাট সচল রয়েছে। তবে পানি বৃদ্ধি পেলে আরেকটি ফেরিঘাট চালু করা হবে।
তিনি আরও বলেন, পশুবাহী ট্রাকগুলো যাতে ঘাটে এসে কোনো দুর্ভোগের শিকার না হয়ে সরাসরি ফেরিতে উঠতে পারে সে বিষয়ে বিশেষ নজর রাখা হবে। বিআইডব্লিউটিএর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ট্রাফিক পরিদর্শক (টিআই) সাগর মল্লিক বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২০টি এবং আরিচা-কাজিরহাট রুটে ১৩টি লঞ্চ চলাচল করবে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া ঘাট এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। থানা পুলিশ, সাদা পোশাকে পুলিশ, ডিবি পুলিশসহ একাধিক টিম থাকবে। এছাড়াও নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ আমাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে জেলা পুলিশ সর্বদা মাঠে থাকবে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ঈদে ঘরমুখো মানুষের স্বস্তিতে বাড়ি ফেরা নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। দৌলতদিয়া ঘাট এলাকায় ঈদের আগে ও পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। যাত্রীদের থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের মোবাইল কোর্ট থাকবে। তারপরও আমি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উছেন মে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন সরকার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন, বিআইডব্লিউটিএর টিআই সাগর মল্লিক, জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি জুয়েল, জেলা বাস মিনিবাস পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) রমজান আলী, লঞ্চ মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ মল্লিক প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit